মুন্সিরহাট পশ্চিম বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সকল ক্যাটাগরি ও মেনু

পোশাক শ্রমিকদের নতুন বেতন কত হবে, সিদ্ধান্ত আসছে কবে?

admin প্রকাশিত: 01 November 2026, 11:05 am
শেয়ার:

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৫ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দ্রুত বোর্ডের সভা করে নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নতুন এই বোর্ড শ্রমিকদের নিম্নতম মজুরি পর্যালোচনা করে সুপারিশ দেবে।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল। তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত আসতে পারে, সেই দিনক্ষণ জানাননি।

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনার মধ্যে এ সিদ্ধান্ত আসে। শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।

বর্তমানে দেশের পোশাক শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকরা তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, খাদ্য, বাসস্থান, পরিবহন ও চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।